জীবনে মনে হয় কোনো বড় পাপ করেছি, না হলে আমার নিষ্পাপ ছেলে কেন এত কষ্ট পেয়ে মারা গেল।”
ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে দাঁড়িয়ে কথা বলার সময় ফরিদপুরের আবদুল হক ঠিক নিজের নিয়ন্ত্রণে ছিলেন না। ছেলে আবু তালহার বিষয়ে কথা বলার সময় একটু পরপর খেই হারিয়ে ফেলছিলেন তিনি।
ছেলের ছোটকালের গল্প, তার পছন্দের খাবার, বাবা-মা’র সাথে খুনসুটির কথা বলতে বলতে কখনো মুখে স্মিত হাসি চলে আসছিল, আবার পর মুহুর্তেই ডুকরে কেঁদে উঠছিলেন।
শুক্রবার রাতে বেনাপোল থেকে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় যে চারজন মারা গেছেন, তাদের একজন আবদুল হকের ২৪ বছর বয়সী ছেলে আবু তালহা।<script type='text/javascript' src='//pl22042520.toprevenuegate.com/83/1e/ab/831eaba4a11181b2e9d5db6368924807.js'></script>

0 Comments